প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ জন আটক

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অস্ত্রসহ এবং ককটেল বিস্ফোরকসহ আওয়ামী যুবলীগের নেতা নুরল আমিন (৪৬) এবং মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মোহাম্মদ শাহাদাত হসেন (৪২) নামের দুই আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে ১নং কধুরখীল ইউনিয়নের জামতলা এলাকা থেকে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তারের কাছ থেকে সাথে ১টি শটগান, ৪টি ককটেল বিস্ফোরক,১টি শটগান এ্যামোনিশান,৪টি মোবাইল ফোন এবং নগদ ৮৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়। এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন,প্রাথমিকভাবে তদন্ত হতে জানা যায় গ্রেপ্তারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে সিকদারিয়া স্কুলে বিগত সময়ের সকল জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেটে সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের মত অভিযোগ রয়েছে। বিগত কয়েক দিন ধরে গ্রেপ্তারকৃত সকলেই উক্ত খামারে আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা
করছিলেন। জব্দকৃত মালামালসহ তাদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তিনি বলেন সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অনাচার ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট