প্রিন্ট এর তারিখঃ May 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) সকাল ১০টায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।
নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট