প্রিন্ট এর তারিখঃ Mar 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2025 ইং
চকরিয়ায় প্রবাসীকে পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি এনসিপি নেতা সাজ্জাদের

মুহাম্মদ ওসমান সরওয়ার
বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় মাওলানা আজিজুল হক (৩০) নামে এক প্রবাসীকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এনসিপির চকরিয়া কেন্দ্রীক প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনা সংবলিত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যপ্রাচ্যের দেশ ওমানের স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এ ধরনের হুমকি দেয়ার ঘটনা সংঘটিত হয়।
জানাযায়,উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসলাম নগর এলাকার নুরুচ্ছফা'র পূত্র ওমান প্রবাসী মাওলানা আজিজুল হককে এনসিপি'র কেন্দ্র ঘোষিত চকরিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন হোয়াটস অ্যাপের মাধ্যমে হুমকি প্রদানসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
উপজেলার প্রধান সমন্বয়কারীর এরূপ আচরণ এনসিপি'র গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ব করে তুলেছে। জুলাই গণঅভ্যুত্থানের স্ব পক্ষের দল হিসেবে এনসিপি'র মর্যাদা রক্ষায় অবিলম্বে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
ভুক্তভোগী মাওলানা আজিজুল হক বলেন,মুহাম্মদ সাজ্জাদ হোসেন আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করলে আমি কর্ম ব্যস্ততার কারণে তৎক্ষনাৎ ফোন রিসিভ করতে পারিনি। তার সাথে পূর্বে পরিচয় ছিলনা বিধায় তার পরিচয় জানতে চাইলে উল্টো তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়েস পাঠান। আমার পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দিয়ে বসেন। হুমকি দাতা এনসিপি নেতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে এনসিপি নেতা সাজ্জাদ চট্টগ্রাম পোস্টকে জানান,প্রবাসী আজিজুল হক তার পরিবারের মা-ভাবিকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে মানসিক নির্যাতন করছিল,তারা আমার আত্মীয় হওয়ায় আমি আজিজের সাথে যোগাযোগ করে বিষয়টি কি জানার জন্য চেষ্টা করি,কিন্তু তিনি কল রিসিভ করে না।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার চট্টগ্রাম পোস্টকে বলেন,যাকে হুমকি দেয়া হয়েছে তিনি যেহেতু প্রবাসে আছেন তার পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট