প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
বাঘাইছড়িতে অবৈধ কাঠ জব্দ

বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ২০ নভেম্বর ২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের সুযোগ্য দিকনির্দেশনায় আনুমানিক ১২৩০ ঘটিকায় অধীনস্থ রিভারঘাট পোষ্ট এর হাবিলদার মোঃ রুস্তম আলী এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা কাঠ লোডিং পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ২৮.৩৬ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ২৮.৩৬ ঘনফুট x ২৫০০=৭০,৯০০/-
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট