প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2025 ইং
পুলিং এজেন্টরা সম্মুখ সমরের যোদ্ধা — অধ্যক্ষ হেলালী

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “পুলিং এজেন্টরা নির্বাচনের মাঠে সম্মুখ সারির যোদ্ধা। দ্বীন ও ন্যায়ের বিজয় নিশ্চিত করতে তাদের দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করতে হবে।”
২১ নভেম্বর সকালে নগরীর উত্তর আগ্রাবাদে পুলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের জনগণ পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের ধারায় ন্যায়-ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পক্ষে জনসমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা ও দমননীতির বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধই নতুন ভবিষ্যতের পথ রচনা করবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড জামায়াতের আমীর জনাব ইমরানুল হক ,বিশেষ অতিথি ছিলেন জনাব ফখরে জাহান সিরাজী সবুজ। তিনি পুলিং এজেন্টদের দায়িত্ব, দক্ষতা ও আচরণগত নৈতিকতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতের মজলিশে শুরার সদস্য ও ডবলমুরিং থানা আমীর ফারুক এ আজম, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম এবং বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ। তারা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশিক্ষিত পুলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমরান আহমেদ ও মাকসুদুর রহমান। বক্তারা দায়িত্বশীল, সচেতন ও নীতিবান পুলিং এজেন্ট প্রস্তুতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট