প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 10, 2026 ইং
চন্দনাইশে উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতারা আফরোজ-এর অবসরজনিত বিদায় উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায় অনুষ্ঠান ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। ১০ জুন বুধবার বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মুহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে ও মধ্যম কানায়মাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রোজেন বৈদ্য, এবং উত্তর বাইনজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিলাষ মজুমদারের যৌথ সঞ্চালনায়, বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মধুসূদন দত্ত, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সেলিনা আকতার, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাবেরা আকতার, দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উৎপল চৌধুরী, দক্ষিন পূর্ব জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো: হাবিবুল্লাহ, পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো: ফরমানউল্লাহ, বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমা চক্রবর্তী, সুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো: জালাল উদ্দিন, দক্ষিন বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো: মাহবুবুল আলম, কেশুয়া আব্দুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরি দত্ত, শেবন্দী চর বরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজেদা বেগম, কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিরীন আফরিন, উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরাইয়া বেগম, মাইগাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টমসন দাশ, চামুদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সাদিয়া, সালমা, লিজা, লাকি, নওরিন, চমম্পা, সাংবাদিক সৈয়দ শিবলী সাদেক কফিল, সাংবাদিক মোঃ ওমর ফারুক, বিশ্বজিৎ দেব, শফিকুল ইসলাম মিন্টু, বাপ্পি ধর, কাঞ্চন দে, রিপন, সুক্তা চৌধুরী, মৌ মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষিকার দীর্ঘ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, জনাব সিতারা আফরোজের নিষ্ঠা, সততা এবং সুনিপুণ পরিচালনায় উত্তর বাইনজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চন্দনাইশ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয়েছে। তাঁর বিদায় বিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি।
অনুষ্ঠানের শেষভাগে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক মহল এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংবর্ধনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট