প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
জামায়াত প্রার্থীর দৌড়ঝাপ সংস্কার হচ্ছে আব্দুল করিম চৌধুরী সড়ক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন পর প্রাথমিক সংস্কার হচ্ছে আব্দুল করিম চৌধুরী সড়ক। চট্টগ্রাম-১৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী সড়কটির সংস্কার নিয়ে দৌড়ঝাপ করেন। যার ফলে সড়কটি দ্রুত সময়ে প্রাথমিক সংস্কার পরে টেন্ডারের মাধ্যমে স্থায়ী সংস্কার হবে বলে জানান সওজ কর্মকর্তারা।
সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। প্রাথমিকভাবে মালঘর বাজার থেকে চাঁনখালী পর্যন্ত সংস্কার করা হবে।
জানা যায়, গত রোববার (২৩ নভেম্বর) দুপুরে রহমতগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে
সড়কটির সংস্কার নিয়ে দক্ষিণ চট্টগ্রাম সওজ নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াত মনোনীত প্রার্থী।
এদিকে দুপুরে সংস্কার কাজের উদ্বোধন করেন জামায়াত ইসলামী প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। এসময় উপজেলা ও স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের সাথে গণসংযোগ করেন। এসময় তিনি বলেন, সওজ কর্তৃপক্ষকে দুই উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়ক গুলো সংস্কার করার অনুরোধ করেছিলাম। বড় প্রকল্প গুলো দ্রুত টেন্ডার দিয়ে বাস্তবায়ন করার দাবি জানিয়েছিলাম। ওনি আশ্বস্ত করেছেন আশা করি অল্প কয়েকদিনের মধ্যে প্রাথমিকভাবে সড়কগুলো সংস্কার করা হবে বলে তিনি জানিয়েছেন। আজকে এই সড়কটির সংস্কার শুরু হয়েছে। আগামীতে স্থায়ীভাবে সংস্কার করা হবে। ইনশাআল্লাহ আমি অতীতের মত সুখে দুঃখে আপনাদের পাশে থাকব।
এবিষয়ে দক্ষিণ চট্টগ্রাম সওজ নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, গত দুই দিন আগে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী এসেছিলেন। তিনি বেশ কয়েকটি সড়কের দ্রুত সংস্কার করার অনুরোধ করেন। সড়কগুলো আমরা তদন্ত করে দেখছি। প্রাথমিকভাবে আজকে আব্দুল করিম চৌধুরী সড়কটি সংস্কার করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট