প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
সাতকানিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে আগুন

মামুন মুহাম্মদ, সাতকানিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়টি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল সোমবার রাত ১১টার দিকে সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়া এলাকার মোহাম্মদ জাফর ওসমানের অটোরিকশা গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ১১টার সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়া পাড়া এলাকার মোহাম্মদ জাফর ওসমানের অটোরিকশা গ্যারেজে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন কর্মকর্তা মোঃ ফিরোজ কুতুবী বলেন, খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট