ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় মহিলা পথচারীকে বাচাতে গিয়ে বাইক আরোহীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
পটিয়ায় মহিলা পথচারীকে বাচাতে গিয়ে বাইক আরোহীর মৃত্যু ছবির ক্যাপশন: বাইক আরোহীর মৃত্যু
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের  মনসা বাদামতল এলাকায় বন্ধুকে সাথে নিয়ে ফজলুল হক চুমকু(৪৮)বাইক যোগে বাড়ি ফেরার পথে  সামনে পরা মহিলাকে বাচাতে গিয়ে বাইক সহ গর্তে পড়ে চুমকু মারা যায়। 

চুমকুর চাচাত ভাই সাবেক ইউপি সদস্য আবদুল মোতালেব মুনু জানান,মঙ্গলবার(২০ জানুয়ারী)রাত ৮টায় বন্ধু মোস্তফাকে নিয়ে প্রতিদিনের মত বাইক নিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির পাশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মনসা বাদাম তলস্হ এলাকায় এক ভবঘুরে মহিলা রাস্তা পার হতে গিয়ে বাইকের সামনে পড়ে, একে বাচাতে গিয়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাইক সহ দুজনেই খাদে পড়ে যায়।দু জনেই অক্ষত  আবস্থায় বাড়ি ফিরলেও চুমকু বাড়িতে ফিরে বমি করতে থাকে।পরিবারের সদস্যরা হাসপাতালে আনার আগেই রাত-৯টায় চুমকু মারা যায়। 

শ্রমিক দলের নেতা ফজলুল হক(চুমকু) মনসা বাদাম তল  আলী নেওয়াজ বাড়ির মৃত আবুল হোসেনের পুত্র।হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফৌজুল কবির কুমার এর আপন বড় ভাই।আকস্মিক তার মৃত্যুতে তার পরিবারে কান্নার রোলে  ও এলাকায় শোকাহত পরিবেশে আকাশ ভারী হয়ে উঠে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক