আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আনোয়ারা উপজেলা ছাত্রশিবির। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আনোয়ারা উপজেলা ছাত্রশিবির এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে।
বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) বিকেল ৪টায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আনোয়ারা ইসলামিক সেন্টার থেকে শুরু হয়ে চাতুরী চৌমুহনী সড়ক প্রদক্ষিণ করে টানেল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেন।
মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন ছাত্রশিবির জেলা পশ্চিমের সভাপতি আব্দুর রহিম আবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাদ্রাসা সম্পাদক, আব্দুল কাদের তামজিদ, জেলা পশ্চিমের দায়িত্বশীল মোঃ তাওহীদুল ইসলাম, উপজেলা ছাত্রশিবির নেতা
সাকিবুল হাসানসহ উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
মিছিলে উপজেলার প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এসময় তারা শাকসু নির্বাচন বন্ধের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
জেলা পশ্চিমের সভাপতি আব্দুর রহিম আবির সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্রদল শিক্ষার্থী বান্ধব না হয়ে ছাত্রলীগ হয়ে ওঠছে। ২০ জানুয়ারি শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হলে এবং সেখানে ছাত্রদল পরাজিত হলে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে যাবে। এ লজ্জাজনক পরাজয় এড়াতেই তারা শাকসু নির্বাচন স্থগিতে ষড়যন্ত্র করছে। তারা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে চায় না। আমরা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলব।

দৈনিক চট্টগ্রামপোস্ট