ঢাকা | বঙ্গাব্দ

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের অনুপ্রেরণা: চন্দনাইশে স্মরণসভা ও দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের অনুপ্রেরণা: চন্দনাইশে স্মরণসভা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন: চন্দনাইশে স্মরণসভা ও দোয়া মাহফিল
ad728
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

​মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দনাইশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ​গতকাল ১৯শে জুন শুক্রবার  বিকেলে চন্দনাইশ পৌরসভাস্থ শাহ আমিন পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ নতুন প্রজন্মকে সর্বদা অনুপ্রাণিত করবে। তিনি এক গভীর সংকটের মুহূর্তে দেশকে স্বনির্ভর ও স্বাবলম্বী করার যে লক্ষ্য নিয়েছিলেন, তা আজও প্রাসঙ্গিক।" চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. ইদ্রিস মিয়া। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য মো. জসিম উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ মূলত বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং উৎপাদনমুখী রাজনীতির ওপর প্রতিষ্ঠিত। তারা আরও বলেন, শহীদ জিয়ার দেখানো পথেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, ইখতিয়ার হোসেন এবং খন্দকার হেলাল উদ্দিন (সিআইপি),
​এম এ হাশেম রাজু ও আলহাজ সিরাজুল ইসলাম সওদাগর (সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি), মাহামুদুর রহমান মাহদু (সাবেক আহ্বায়ক, পৌরসভা বিএনপি), ​মনজুর আলম তালুকদার (আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল), শহীদ খান (যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি), আজম খান (আহ্বায়ক, পৌরসভা যুবদল) এবং রবিউল হোসেন ছোটন (সিনিয়র যুগ্ম আহ্বায়ক)। ​এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...