ঢাকা | বঙ্গাব্দ

বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় খতমে বুখারী ও ফলাফল প্রকাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 16, 2025 ইং
বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় খতমে বুখারী ও ফলাফল প্রকাশ ছবির ক্যাপশন: খতমে বুখারী ও ফলাফল প্রকাশ
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ-

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্তর্গত একমাত্র ব্যতিক্রমধর্মী দ্বীনি ও আধুনিক শিক্ষাসমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী পৌরসভার অন্তর্গত উত্তর জলদী ভাদালিয়া হারুন বাজারস্থ বায়তুল ইরফান আদর্শ মাদরাসার উদ্যোগে মঙ্গলবার ১৫ ও ১৬ ডিসেম্বর ২০২৫ সালের ২ দিনব্যাপী বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বায়তুল ইরফান আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মাওলানা মনজুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.এ শীপ ব্রেকিং এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আনোয়ারুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হাটহাজারী মেখল হামিউসুন্নাহ মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা নাসির উদ্দিন,
মুফতি নুরুল আমিন সরল, মাওলানা রহমত উল্লাহ, সৌদি প্রবাসী মোঃ শাহজাহান, বাঁশখালী প্রেস ক্লাবের 
সদস্য সচিব মোহাম্মদ মিজান বিন তাহের, সাংবাদিক তাফহীমুল ইসলাম, মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা কামাল উদ্দিন।

আগামীকাল থেকে মাদ্রাসার ভর্তি কার্যক্রম শুরু হবে এবং আগামী ১ জানুয়ারী থেকে মাদ্রাসার ক্লাস শুরু হবে।

উক্ত মাদ্রাসার ফলাফল প্রকাশ ওপ্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন