ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে হযরত মামুন খলিফা (রহঃ) স্মৃতি বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
চন্দনাইশে হযরত মামুন খলিফা (রহঃ) স্মৃতি বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন ছবির ক্যাপশন: পুরস্কার বিতরণ
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান হযরত মামুন খলিফা (রহঃ) শাহী জামে মসজিদ ট্রাস্ট পরিচালনা কমিটির ব্যবস্থাপনায়, অত্র ট্রাস্টের মোতাওয়াল্লী আলহাজ্ব মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী (খোকন) এর নির্দেশনায় গত ০৩ জানুয়ারি শনিবার দিনব্যাপী সকাল ৯ টা হতে বিকেল ৫টা পর্যন্ত চন্দনাইশ উপজেলার প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৫০ জন শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণের মাধ্যমে একই দিনে ভিন্নধর্মী বৃত্তি পরীক্ষা গ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই হাজারের কাছাকাছি অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ৯ ঘটিকা হতে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সাড়ে ১১ টা পর থেকে জোহরের নামাজ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান নাত, কেরাত ও আযান প্রতিযোগিতা সম্পন্ন হয়। পরবর্তী সময়ে অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জন্য অত্র ট্রাস্টের পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়। পরীক্ষা গ্রহণের পর থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষার্থীদের পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এই ধরনের সৃজনশীল আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধাবিকাশ ও জ্ঞান আহরণের আগ্রহ বৃদ্ধি পাবে এবং বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার প্রতি আন্তরিক হবে। শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করার জন্য এই ধরনের বৃত্তি পরীক্ষার কোন বিকল্প নেই। বৃত্তি পরীক্ষায় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে একটি আকর্ষণীয় ল্যাপটপ দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি বাই সাইকেল ও তৃতীয় স্থান অর্জনকারীকে ৫০০০ টাকা নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও ক্লাসভিত্তিক ১০ জন করে সর্বমোট ৭০ জন শিক্ষার্থীদেরকে একটি করে স্কুল ব্যাগ ও সনদ প্রদান করা হয়। হযরত মামুন খলিফা (রহঃ) শাহী জামে মসজিদের খতিব, মুফতি নূর মোহাম্মদ আল কাদের সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ ফরহাদ রেজা কাদেরী ও বৃত্তি পরীক্ষার যুগ্ন আহবায়ক মোঃ সাইফুদ্দিন তালুকদারের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি জেনারেল বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ কমুর উদ্দিন সবুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মনজুর আলম তালুকদার, সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সোলাইমান ফারুকী, এডভোকেট মোঃ মিজানুর রহমান,আলহাজ্ব সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম চৌধুরী, মহিউদ্দীন উদ্দিন মিঞা, খোরশেদুল আলম চৌধুরী, আব্দুল গণি চৌধুরী (শিবলু), মোহাম্মদ আবু ইউসুফ, আবু মুছা চৌধুরী, আবুল কাশেম চৌধুরী, আব্দুল আজিজ (কোম্পানী), সুপার মুহাম্মদ আজিজুল্লাহ্ অধ্যক্ষ মাওলানা মোর্শেদুল হক আনোয়ারী, উপাধ্যক্ষ মাওলানা মামুন উদ্দিন সিদ্দিকী, প্রভাষক মিজানুল হক, প্রভাষক এম এন ইয়াছিন, প্রভাষক এমদাদুল হক নূরী, হাফেজ সেকান্দর ইসলাম, দিদারুল আলম চৌধুরী (বেলাল), জনাব মীর কাশেম চৌধুরী, হাফেজ মোঃ আব্দুল কাদের, মাওলানা আহমদ কবির, মাওলানা এহছানুল হক, মাওলানা জাহান উদ্দিন,  রশিদ আহমদ, জাহিদুল ইসলাম, মোহাম্মদ সায়েম, কাজী তানিয়া আক্তার, শাহেদা খানম (কলি), জুলেখা বেগম, জোসনা আক্তার, শামীমা আক্তার, ঝুমু আক্তার, মাওলানা, রাফি হোসেন, হাফজ আবু তৈয়্যব, হাফেজ তারেক, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মোহাম্মদ হেলাল, হাফেজ শহীদুল্লাহ্, হাফেজ আব্দুর রাজ্জাক, মুহাম্মদ শাহেদ ও ইমন প্রমুখ। অত্র ট্রাস্টের পরিচালনা কমিটি জানান, হযরত মামুন খলিফা (রহঃ) প্রচার ও প্রসারের লক্ষ্যে আগামীতেও তাঁরা এই ধরনের সামাজিক শিক্ষামূলক অনুষ্ঠান অব্যাহত রাখবেন। তাই, অত্র প্রতিষ্ঠানের আরো উন্নতি ও সাফল্যের জন্য আপনাদের সকলের নিকট দোয়া কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা