ঢাকা | বঙ্গাব্দ

আগামী জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
আগামী জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন: আগামী জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, এ বিষয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করবে সরকার। তবে নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

পাঁচ স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, প্রতিষ্ঠানগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় নির্বাচনের খরচসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা করা হবে। কোন প্রতিষ্ঠানের মেয়াদ কখন শেষ হচ্ছে, নির্বাচন আয়োজনের জন্য কী ধরনের প্রস্তুতি প্রয়োজন—এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হচ্ছে।

তফসিলের বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তফসিল নির্বাচন কমিশনই ঘোষণা করবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য কমিশনই দিতে পারবে।

সরকারের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি অর্থবছরের বাজেটে স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, “এই পাঁচটি নির্বাচন করার জন্য যে ৬ হাজার কোটি টাকার প্রয়োজন, সেটা আমরা বাজেটে রেখেছি।”

এদিকে ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করতে আগ্রহী ডেনমার্ক। পাশাপাশি রোহিঙ্গাদের সহায়তায় দেশটি ১০০ কোটি টাকা দেবে বলেও জানান তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সূচি ও তফসিল নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট