ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আটক ছবির ক্যাপশন: চট্টগ্রামে দুই লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রার আটক
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে দুই লাখ টাকা ঘুস নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

 

আটক ব্যক্তিরা হলেন- পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ। 

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম দুদকের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দুদক জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও সাব-রেজিস্ট্রার সেগুলোর রেজিস্ট্রি আটকে রাখেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি