নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ফেনীতে যৌতুক মামলার প্রধান পলাতক আসামি মো. পারভেজকে (২৮) চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৭।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এসআরবি-৭ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টা ২ মিনিটের দিকে বন্দর থানার মাইলের মাথা এলাকায় শেভরন হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ ফেনীর বিরিঞ্চি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফেনী মডেল থানার মামলা নম্বর-৯২, তারিখ ২৯ আগস্ট ২০২৬-এর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০২৫)-এর ১১(খ)/৩০ ধারার মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি পারভেজ বন্দর থানা এলাকায় অবস্থান করছেন। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর পারভেজকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট