ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালী পৌরসভাবাসীর সম্মানার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
বাঁশখালী পৌরসভাবাসীর সম্মানার্থে  ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ইফতার মাহফিল অনুষ্ঠিত
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাঁশখালী পৌরসভা বাসীর সম্মানার্থে পৌরসভার সাবেক সফল মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী-এর সৌজন্যে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র
আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান
ইব্রাহিম বিন খলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আজগর, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস চৌধুরী মিটু, পৌরসভার যুবদলের সাবেক সভাপতি মোঃ মোস্তাক, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোঃ শহিদুল হক চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মনি সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী বলেন, বাঁশখালী পৌরসভার মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনই তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তিনি পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সময় সর্বদা জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন এবং ভবিষ্যতেও বাঁশখালী পৌরবাসীর সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সমাজ এগিয়ে যায়। বাঁশখালী পৌরসভার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক