ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতি, ধারালো অস্ত্রসহ গ্রেফতার - ২

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2026 ইং
মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতি,  ধারালো অস্ত্রসহ গ্রেফতার - ২ ছবির ক্যাপশন: ধারালো অস্ত্রসহ গ্রেফতার - ২
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বুধবার ভোর ৫ টায় মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাবেক সেনা সদস্য মুরগি ব্যবসায়ী মোঃ নাহিদ হোসেন বাবু (২৯) ও সাহেদ আহমেদ রিয়াজ (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে সাবেক সেনা সদস্য মুরগি ব্যবসায়ী মোঃ নাহিদ হোসেনের খামার থেকে মুরগি ক্রয় করতে মিঠাছরা বাজারে আসেন চট্টগ্রামের জালালিয়া চিকেন সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা।  এসময় তাদেরকে সুকৌশলে সদর ইউনিয়নের কামার গ্রামের শ্মশান এলাকায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ৩ লক্ষ ৩ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন নিয়ে যায়।

ঘটনা জানাজানি হওয়ার পর মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে নামে মিরসরাই থানা পুলিশ। এসময় মুরগী ব্যবসায়ী সাবেক সেনা সদস্য নাহিদ হোসেন বাবুকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে নাহিদ হোসেন বাবু পুলিশকে জানায়, ডাকাতি শেষে লুট করা টাকা ও অস্ত্র তার সহযোগী রিয়াজের কাছে রয়েছে। পরে মিঠাছরা এলাকায় রিয়াজের বাড়ীতে অভিযান চালিয়ে ০৩টি রামদা, নগদ ১ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা, ০২টি কালো রংয়ের মুখোশ, ০২টি কালো রংয়ের ক্যাপ এবং ০১টি মোবাইল ফোন সহ সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেফতার করা হয়। 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, ঘটনার সাথে সাথে পুলিশের দ্রুত পদক্ষেপে রাতের মধ্যেই আসামীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন