ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় ট্রমা সেন্টারে ডিজিটাল এক্সরে মেশিন স্হাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2025 ইং
লোহাগাড়ায় ট্রমা সেন্টারে ডিজিটাল এক্সরে মেশিন স্হাপন ছবির ক্যাপশন: লোহাগাড়ায় ট্রমা সেন্টারে ডিজিটাল এক্সরে চালু
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি:

 চট্টগ্রামের লোহাগাড়ায় ব্রাক স্বাস্থ্য কর্মসূচির আওতায়
ট্রমা সেন্টারে  ডিজিটাল এক্সরে মেশিন স্হাপন করা হয়েছে। 
 দুপুরে এক্স-রে মেশিন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় তিনি বলেন, হাসপাতালে এক্স-রে মেশিন না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হতো। ডিজিটাল মেশিনটি উদ্বোধনের মাধ্যমে চিকিৎসা সেবায় লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একধাপ এগিয়ে যাওয়ার পাশাপাশি উপজেলাবাসীসহ আশপাশের উপজেলার মানুষের স্বপ্নপূরণ হয়েছে।

এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম ছলিম উদ্দিন চৌধুরী খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, পদুয়া ইউনিয়ন জামায়াত ইসলামী আমীর মাওলানা হামিদুর রহমান, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, ডা. নুসরাত জাহানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ