ঢাকা | বঙ্গাব্দ

ভারতীয় নম্বর থেকে চিফ প্রসিকিউটরদের হত্যার হুমকি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2025 ইং
ভারতীয় নম্বর থেকে চিফ প্রসিকিউটরদের হত্যার হুমকি ছবির ক্যাপশন: ভারতীয় নম্বর থেকে চিফ প্রসিকিউটরদের হত্যার হুমকি
ad728
নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলামসহ কয়েকজন প্রসিকিউটরকে ভারতীয় ফোন নম্বর ব্যবহার করে হত্যার হুমকি ও গালিগালাজ করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একাধিক অজ্ঞাত নম্বর থেকে এই হুমকি আসে। প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ ও সুলতান মাহমুদও একই ধরনের হুমকি পাওয়ার কথা জানান। তাদের উদ্দেশে বলা হয়—“শেখ হাসিনাকে ফাঁসি দিলে কারও রক্ষা নেই।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এসব ভীতিকর ভাষা ভীরু ও কাপুরুষদের পরিচয়, গুরুত্ব দেওয়ার কিছু নেই।

আজ সোমবার সকাল ১১টায় ট্রাইব্যুনাল-১ এ জুলাই মাসের গণহত্যার দায়ে পলাতক পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হওয়ার কথা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল