ঢাকা | বঙ্গাব্দ

কর্মঘণ্টায় ফেসবুক ব্যবহার করলে চাকরি যাবে: প্রধান বিচারপতি

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
কর্মঘণ্টায় ফেসবুক ব্যবহার করলে চাকরি যাবে: প্রধান বিচারপতি ছবির ক্যাপশন: কর্মঘণ্টায় ফেসবুক ব্যবহার করলে চাকরি যাবে: প্রধান বিচারপতি
ad728
নিউজ ডেস্ক  

কর্মঘণ্টার মধ্যে বিচারকদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, আদালতের কর্মঘণ্টায় সামাজিকমাধ্যম ব্যবহারের কোনো সুযোগ নেই। যদি কোনো বিচারক এ ধরনের কাজে জড়িত হন এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেদিনই হবে তার বিচারিক জীবনের শেষ দিন।
সম্প্রতি সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক অভিভাষণ অনুষ্ঠানে অধস্তন আদালতের সব বিচারকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কঠোর নির্দেশনা দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বিচার বিভাগের মর্যাদা ও আস্থা রক্ষায় শৃঙ্খলা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।
প্রধান বিচারপতি আরও বলেন, আদালতের পরিবেশ হতে হবে সুশৃঙ্খল ও নিরপেক্ষ। মামলার আদেশ ও রায় দ্রুততম সময়ে প্রদান করতে হবে এবং বিচারকদের সর্বোচ্চ সততা বজায় রাখতে হবে। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।
বিচার বিভাগকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করতে এ ধরনের কঠোর অবস্থান অপরিহার্য উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি