ঢাকা | বঙ্গাব্দ

খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন: আহমেদ আযম খান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 1, 2025 ইং
খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন: আহমেদ আযম খান ছবির ক্যাপশন: আহমেদ আযম খান
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

আহমেদ আযম খান বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, খুবই ডিপ কন্ডিশনে আছে। এর বিস্তারিত ব্যাখ্যা আমি প্রকাশ করতে চাই না। এটাকে আপনারা ভেন্টিলেশন বা খুব ডিপ কন্ডিশন হিসাবেও বুঝতে পারেন।’

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন যাতে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠতে পারেন। দেশি-বিদেশী চিকিৎসকরা যৌথভাবে কাজ করছেন।’ তিনি এসময় দেশের মানুষকে খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।

দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন পরবর্তীতে খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে ব্রিফিং দিয়ে আপডেট জানাবেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’