নিউজ ডেস্ক, চট্টগ্রাম
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাকিব আল হাসান, তার মা শিরিন আক্তারসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুদক। আজ (২৬ নভেম্বর) প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তা না হওয়ায় আদালত নতুন করে ৩ মার্চ তারিখ নির্ধারণ করেছেন।
গত ১৭ মে দুদক এই মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, আসামিরা সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক ট্রেডিং ও বাজার কারসাজির মাধ্যমে কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে ২৫৬ কোটি ৯৭ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করেন। এদের মধ্যে আবুল খায়ের হিরুর ১৭টি ব্যাংক হিসাব থেকে ৫৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া যায়।
অভিযোগে আরও বলা হয়, আবুল খায়ের হিরুর কারসাজিকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারসের শেয়ারে সাকিব বিনিয়োগ করে ২ কোটি ৯৫ লাখ টাকার বেশি লাভ তুলে বাজার কারসাজিতে সহযোগিতা করেছেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট