ঢাকা | বঙ্গাব্দ

আগামীকাল বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুুস সবুর খানের ৫৪তম শাহাদাতবার্ষিকী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2025 ইং
আগামীকাল বীর মুক্তিযোদ্ধা  শহীদ আবদুুস সবুর খানের ৫৪তম শাহাদাতবার্ষিকী ছবির ক্যাপশন: আগামীকাল বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুুস সবুর খানের ৫৪তম শাহাদাতবার্ষিকী
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পাকিস্তান বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও মুক্তিযুদ্ধকালীন ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং গ্রুপ এর যৌথ ফিল্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সবুর খানের ৫৪ তম শাহাদাৎ বার্ষিকী ২৯ নভেম্বর শনিবার। এ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শহিদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ, জেয়ারত,স্বরণ সভা ও দোয়া মাহফিল ইত্যাদি।

জানা যায়, ১৯৭১ সালের এদিনে চন্দনাইশের বশরতনগর মাদরাসায় রাজাকার বাহিনীর সম্মিলিত দুর্গে অপারেশন চালানো হয়। এসময় সম্মুখযুদ্ধে রাজাকারদের একটি বুলেট তাঁর কপালে বিদ্ধ হলে সেখানে ক্যাপ্টেন আব্দুস সবুর খান শহীদ হন। পরদিন ৩০ নভেম্বর সকালে রাজাকার বাহিনীর লোকজন শহীদ আব্দুস সবুরের লাশ শঙ্খ নদীতে ফেলে দেয়।

তিনদিন পর ১৯৭১ সালের ৩ ডিসেম্বর সকালে শহীদ আব্দুস সবুরের লাশ ভাসমান অবস্থায় চর বরমা এলাকায় শঙ্খ নদীতে পাওয়া যায়। একইদিন বিকেলে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে শহীদ আবদুস খানের লাশ দাফন করা হয়। দাফনের পর তিনি রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি লাভ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল