ঢাকা | বঙ্গাব্দ

‘খালেদা জিয়াই ছিলেন শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক বাধা’—হাটহাজারীতে রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
‘খালেদা জিয়াই ছিলেন শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক বাধা’—হাটহাজারীতে রিজভী ছবির ক্যাপশন: হাটহাজারীতে রিজভী
ad728
মোঃ একরামুল হক 
 হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার সবচেয়ে বড় ‘রাজনৈতিক বাধা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
 চট্টগ্রামের হাটহাজারীতে তারেক রহমানের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “খালেদা জিয়া শেখ হাসিনার রাজনৈতিক জীবনের পথের কাঁটা ছিলেন। সেই কারণেই অতীতে তাকে সরিয়ে দেওয়ার নানা অপচেষ্টা চালানো হয়।”
তিনি দাবি করেন, কারাবন্দি অবস্থায় খালেদা জিয়ার খাবারে ‘বিষ মেশানোর’ অভিযোগও উঠেছিল।
ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার পরিবারকেন্দ্রিক স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের অভিযোগ তুলে রিজভী আরও বলেন, স্বর্ণ কেনা–মজুত, ব্যাংক লুট করে অর্থ পাচার—এসবই ছিল তখনকার রাষ্ট্র পরিচালনার চিত্র।
তার ভাষায়, “দেশ ছেড়ে পালালেও শেখ হাসিনা নিজের জমানো স্বর্ণ সঙ্গে নিতে পারেননি।”
বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজে এখন ‘অস্ত্রের ঝনঝনানি’, ‘খুনোখুনি’, শিক্ষার্থী নিহত হওয়া’—এমন অস্থিরতা বাড়ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সামাজিক সন্ত্রাস দমনে সরকারের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
প্রবাসী ভোট প্রসঙ্গে রিজভী বলেন, প্রায় এক কোটি বাংলাদেশি বিদেশে থাকলেও ভোটার হিসেবে নিবন্ধিত মাত্র ৭৫ হাজার। পাসপোর্ট ব্যবহার করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দ্রুত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মত দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথু ও জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।###

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড