ঢাকা | বঙ্গাব্দ

ই-পারিবারিক আদালত চালু হচ্ছে চট্টগ্রামে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
ই-পারিবারিক আদালত চালু হচ্ছে চট্টগ্রামে ছবির ক্যাপশন: এআইয়ের তৈরি ছবি
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

বিচার ব্যবস্থাকে আধুনিক ও জনগণের জন্য সহজ করে তুলতে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে ই-পারিবারিক আদালত।

রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এ আদালতের উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।

সংশ্লিষ্টরা জানান, এটি দেশে বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ কমানোর একটি বড় পদক্ষেপ। ডিজিটাল প্রযুক্তিনির্ভর এ আদালতে মামলার আবেদন থেকে প্রতিদিনের কার্যক্রম– সবই অনলাইনে সম্পন্ন হবে। থাকবে না কোনো কাগজের ব্যবহার। তবে শুনানি হবে সশরীরে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, এটি পেপারলেস আদালত। বিচারকার্যকে আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে প্রয়োজনীয় প্রযুক্তি ও সফটওয়্যার প্রস্তুত রাখা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী

মিরসরাইয়ে গ্রামবাসীর আয়োজনে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী