ঢাকা | বঙ্গাব্দ

বায়েজিদে ট্রেনের ধাক্কায় বাইক আরোহী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 30, 2025 ইং
বায়েজিদে ট্রেনের ধাক্কায় বাইক আরোহী নিহত ছবির ক্যাপশন: আরোহী নিহত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ট্রেনের ধাক্কায় মো. জফির (৬০) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন।

মো. জফির আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে।

শনিবার (২৯ নভেম্বর) রাত সোয়া ৯টায় অক্সিজেন রেল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাতে ট্রেন আসার সময় রেলগেট বন্ধ করা হয়েছিল। পাশে একটি ফাঁকা দিয়ে তিনি বেরিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক