ঢাকা | বঙ্গাব্দ

এভারকেয়ারে পৌঁছাল চীনা চিকিৎসকরা আরও বড় মেডিকেল টিম আসছে মঙ্গলবার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 1, 2025 ইং
এভারকেয়ারে পৌঁছাল চীনা চিকিৎসকরা আরও বড় মেডিকেল টিম আসছে মঙ্গলবার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেগম খালেদা জিয়ার জন্য চীনের পাঁচ সদস্যের প্রাথমিক মেডিকেল দল ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। আরও বিস্তৃত চিকিৎসায় অংশ নিতে মূল মেডিকেল দল আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় আসবে।

গত চার দিন ধরে বিএনপি চেয়ারপারসন এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন। গতকাল রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সূত্রে এসব তথ্য জানা যায়।

হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডই বর্তমানে খালেদা জিয়ার সব চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ