ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে ৫০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 1, 2025 ইং
হাটহাজারীতে ৫০০ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন: বীজ ও সার বিতরণ
ad728
মোঃ একরামুল হক
হাটহাজারী প্রতিনিধি

ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের উদ্যোগে কৃষিতে নতুন সম্ভাবনা


হাটহাজারী উপজেলায় স্থানীয় কৃষি উৎপাদন বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে হাটহাজারী উপজেলায় সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৫০ হেক্টর জমিতে। ভোজ্যতেলের ঘাটতি কমানো এবং উপজেলাজুড়ে তৈল উৎপাদন বৃদ্ধি করতে এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।
বিতরণকৃত সহায়তার অংশ হিসেবে প্রতিজন কৃষক ১ বিঘা জমির জন্য সরিষা বীজ ও প্রয়োজনীয় সার পেয়েছেন। এতে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং সরিষা চাষে উৎসাহ বাড়বে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন,
“কৃষির উন্নয়নই গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। সরকার কৃষকদের পাশে আছে, আমরা মাঠে থেকে তাদের সহায়তা করে যাচ্ছি।”###

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার