ঢাকা | বঙ্গাব্দ

রামুর কাউয়ারখোপ ইউনিয়ন কৃষক দলের সভাপতি হলেন মনজুর

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
রামুর কাউয়ারখোপ ইউনিয়ন কৃষক দলের সভাপতি হলেন মনজুর ছবির ক্যাপশন: ইউনিয়ন কৃষক দলের সভাপতি হলেন মনজুর
ad728
মিজানুর রহমান, রামু প্রতিনিধি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন কৃষক দলের সভাপতি হলেন মনজুর আলম। 

বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর)  রামু উপজেলা কৃষকদের আহ্বায়ক আলিমুর রহমান মিয়াজী ও সদস্য সচিব আনোয়ারুল হক সিকদারের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমদন দেওয়া হয়েছে। 

৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ও সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা নির্বাচিত হয়েছেন। 

উক্ত ইউনিয়ন কৃষকদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে মনজুর আলম বলেন- আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকেই বিজয়ী করতে হলে দলীয় ঐক্যের বিকল্প নেই। তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে আমাদের এক হয়ে মাঠে থাকতে হবে।

কাউয়ারকোপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রামু উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ও জেলা কৃষকদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ জিহাদী বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’