ঢাকা | বঙ্গাব্দ

ব্যক্তিগত লাভ নয় জনগণের সেবা করাই লক্ষ্য — অধ্যক্ষ হেলালী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
ব্যক্তিগত লাভ নয়  জনগণের সেবা করাই লক্ষ্য — অধ্যক্ষ হেলালী ছবির ক্যাপশন: অধ্যক্ষ হেলালী
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “ব্যক্তিগত লাভের চিন্তা নয়, জনগণের সেবা করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।” তিনি আরও উল্লেখ করেন, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনই একজন জননেতার সবচেয়ে বড় অর্জন, আর তা কেবলমাত্র নিবেদিতপ্রাণ সেবা ও সততার মাধ্যমে সম্ভব।

২ ডিসেম্বর বিকেলে নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের মতিঝর্ণা এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী, তরুণ ভোটারসহ এলাকাবাসীর উৎসাহপূর্ণ উপস্থিতিতে উঠান বৈঠক প্রাণবন্ত হয়ে ওঠে। হেলালী তার বক্তৃতায় উন্নয়ন, সুশাসন, নাগরিক সমস্যার সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি জানান, লালখান বাজারসহ সমগ্র চট্টগ্রাম-১০ এলাকার জটিল অবকাঠামোগত সমস্যা, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন তার অগ্রাধিকার পাবে।

বৈঠকে সভাপতিত্ব করেন মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলমগীর ভূঁইয়া এবং কাউন্সিলর প্রার্থী মু. কামরুল হুদা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের আমীর আবু রাশেদ। তারা সকলেই জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সৎ, নিষ্ঠাবান ও মানবিক নেতৃত্বের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, অধ্যক্ষ হেলালী নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন এবং জনগণের অধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

উঠান বৈঠকের শেষে এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরা হয়, যা মনোযোগ দিয়ে শোনেন হেলালী। তিনি আশ্বাস দেন—এলাকার উন্নয়নে জনগণের সঙ্গে নিয়ে তিনি কাজ করবেন এবং সবসময় মাঠে থাকবেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার