ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
আনোয়ারায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ad728
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) মাগরিব নামাজের পর চাতরী চৌমুহনী বায়তুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ডা. বাবর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার, চাতরী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি সেলিম, সাইফুল, সাজ্জাদ, আবু তাহের, সালমান, আরিফসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুল আলম বলেন, “আমাদের দলের চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”
তিনি আরও বলেন, “সারাদেশের মানুষ যেভাবে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, আমরা আশাবাদী তিনি শিগগিরই সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ