ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে ১০দিনের কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
পটিয়ায় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে ১০দিনের কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ছবির ক্যাপশন: পরিবার পরিকল্পনা অধিদপ্তর
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে ১০দিনের কর্মবিরতি কর্মসুচি পালন করছে। 
দায়িত্ব পালন থেকে বিরত থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয়ের সামনে কর্মবিরতিতে সকলে একযোগে অংশ গ্রহণ করে। 

১০দিনের কর্মবিরতিতে পরিবার কল্যাণ পরিদর্শকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন। এতে তারা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সাপ্তাহ বর্জনের ঘোষণা দেন।

কর্মবিরতিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা স্বপ্না দাশ,পরির্দশক রাজিব দাশ,মো: এরশাদ হোসেন, পরিবার কল্যাণ সহকারী সীমা নান্দী, কমল কান্তী দাশ,জয়নাব চৌধুরী, শারমিন আক্তার মুন্নি ঘোষ,জিগার সুলতানা, শাহেদা বেগম প্রমুখ।

২রা ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত দেয়া কর্মসুচি পালন করতে গিয়ে তাদের দাবি সমুহ প্রকাশ করতে গিয়ে বক্তব্যতে বলেন, পরিবার কল্যান কর্মীরা প্রসুতি স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরী দের প্রজনন স্বাস্থ্য সেবা, পুস্টিসেবা,টিকাদান কর্মসুচি সহ নানান বিষয়ে জনসাধারণকে নিয়মত সেবা দিয়ে আসছেন।অথচ তাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও তাদের পদন্নোতি নাই।তাই দ্রুত নিয়োগ বিধি ২০২৪ বাস্তবায়নের দাবিতে তাদের ১০দিনের কর্মবিরতি কর্মসুচি পালন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স