এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চট্টগ্রাম জেলা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি।
কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উপস্থাপননা করেন এসডিএফ'র চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক ডাঃ মুনমুন ঘোষ।
এসডিএফ চট্টগ্রাম জেলা কর্মকর্তা সাজ্জাদ হোসেন'র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক মো. হাফিজ আল মামুন।
কর্মশালায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আলোকপাত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সুফিয়ান সিদ্দিকী, অর্থপেডিক কনসালটেন্ট ডাঃ স্বরাপান্দ চক্রবর্তী।
এতে উপস্থিত ছিলেন উপজেলা এসডিএফ দুই ক্লাস্টার মো. আমিনুল ইসলাম ও সেলিম উজ জামান সাফাত। কর্মশালায় উপজেলার বিভিন্ন পর্যায়ের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট