ঢাকা | বঙ্গাব্দ

ছাদ থেকে পড়ে ৯০ বছরের বৃদ্ধার মৃত্যু যা বলছে পরিবার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 6, 2025 ইং
ছাদ থেকে পড়ে ৯০ বছরের বৃদ্ধার মৃত্যু যা বলছে পরিবার ছবির ক্যাপশন: বৃদ্ধার মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

রাজধানীতে ছাদ থেকে নিচে পড়ে ৯০ বছর বয়সি এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ‎শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় হাজারীবাগের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত বৃদ্ধার নাম হাওয়া নুর বেগম। তিনি হাজারীবাগের বটতলা এলাকার স্থায়ী বাসিন্দা জমসের হোসেনের স্ত্রী।
‎নিহতের ছেলে আনোয়ার হোসেনের দাবি, ‘আমার মা বাড়ির তৃতীয় তলার ছাদে একটি বাগান করেছিলেন। প্রতিদিনের মতো আজ বিকেলে তিনি বাগানে পানি দিতে গিয়েছিলেন। ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘মরদেহ ঢামেকের মর্গে রয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।’

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ