ঢাকা | বঙ্গাব্দ

দূর্গম বব্রুবাহন হেডম্যান পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
দূর্গম বব্রুবাহন হেডম্যান পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
ad728
প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দূর্গম বব্রুবাহন হেডম্যান পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

সোমবার সকালে সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার যোগাযোগব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জন্য অনেক উপকারী।

স্থানীয় বাসিন্দা কেপা ত্রিপুরা (২৫) বলেন, “আমাদের পাড়া খুবই দূর্গম। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় হাসপাতালে যাওয়া সম্ভব হয় না। সেনাবাহিনীর এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হলাম।”

৩নং যৌথ খামার পাড়ার বাসিন্দা (৬০) বছর বয়সী কৃষ্ণ কুমার ত্রিপুরা জানান, “দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথা এবং মাথা ঘোরানোর সমস্যায় ভুগছি। হাসপাতালে যেতে পারছিলাম না। আজকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে অনেক উপকার হলো।”

বব্রুবাহন হেডম্যান পাড়ার সবিতা ত্রিপুরা বলেন, “পেটব্যথার সমস্যায় অনেকদিন কষ্ট পাচ্ছিলাম। আজকে ওষুধ পেয়ে উপকার পেয়েছি। সেনাবাহিনীকে ধন্যবাদ।”

২নং যৌথ খামার পাড়ার লিডার চন্দ্র উদয় ত্রিপুরা জানান, “সেনাবাহিনীর এই উদ্যোগ আমাদের এলাকার গরীব মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।”

৩২নং কাটারুং মৌজার হেডম্যান চন্দ্র হংস রোয়াজা বলেন, “দূর্গম বোয়ালখালী ইউনিয়নের একেবারে প্রত্যন্ত পাড়ায় এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সেনাবাহিনী মানবতার পরিচয় দিয়েছেন ।

মেডিকেল ক্যাম্প পরিচালনাকারী মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ মোঃ সায়খ উদ্দীন সাকলাইন বলেন, পাহাড়ের শান্তি সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী নিয়মিত কাজ করে যাচ্ছে, “দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুকের নির্দেশনায় উপজেলার চিকিৎসা বঞ্চিত দূর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বব্রুবাহন হেডম্যান পাড়াসহ আশপাশের কয়েকটি পাড়ার পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।” আমাদের এই মানবিক কার্যক্রম নিয়মিত চলমান থাকবে, আমরা সবসময় জনগণের পাশে আছি। 

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?

হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?