মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে কে সামনে রেখে সারাদেশের ন্যায় বাঁশখালীতে ও দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৯ নভেম্বর) ২৫ ইং সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স হল রুমে আয়োজিত সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদুল আলম ।
প্রধান আলোচক ছিলেন, দূর্নীতি দমন কমিশন চট্টগ্রাম -২ এর উপ- পরিচালক মোঃ জসিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন, থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ খালেদ সাইফুল্লাহ। দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েলের
সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার,
মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেন ও মাহমুদুল ইসলাম, সদস্য সুপর্ণা শর্মিলা জান্নাত, ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন আহমদ, মাইমুনুর রশিদ, সাজ্জাদ হোসাইন প্রমূখ।
মানববন্ধনে বাঁশখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সচেতন নাগরিক, প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট