ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে চরপাথরঘাটা ইউনিয়নের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ে লিফলেট বিতরণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 9, 2025 ইং
কর্ণফুলীতে চরপাথরঘাটা ইউনিয়নের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ে লিফলেট বিতরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: লিফলেট বিতরণ অনুষ্ঠিত
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহেরের উদ্যোগে বাজার এলাকা ও সড়কসংলগ্ন বিভিন্ন স্থানে দোকানদার, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

বিএফডিসি গেট এলাকা থেকে ডায়মন্ড রাস্তার মাথা পর্যন্ত বিস্তৃত এ জনসংযোগ কর্মসূচিতে গ্রাম আদালতের সুবিধা, কোন ধরনের অভিযোগ এখানে নিষ্পত্তিযোগ্য, মামলার ফি এবং দ্রুত বিচার সেবার বিষয়গুলো তুলে ধরা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আহমেদুর নুর, আনোয়ার হোসেন, সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলমগীর, মো. ফজল করীম এবং গ্রাম পুলিশের সদস্যরা।

চেয়ারম্যান আবু তাহের বলেন, স্থানীয় জনগণের ছোটখাটো বিরোধ দ্রুত, স্বল্প খরচে এবং হয়রানিমুক্তভাবে নিষ্পত্তির জন্য সরকার ২০০৬ সালে গ্রাম আদালত কার্যক্রম চালু করে। এখানে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধের নিষ্পত্তি করা যায়। দেওয়ানি মামলার ফি মাত্র ২০ টাকা এবং ফৌজদারি মামলার জন্য ১০ টাকায় বিচার পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, গ্রাম আদালতে আইনজীবী নিয়োগের প্রয়োজন হয় না। ভুক্তভোগীরা নিজেই নিজের বক্তব্য উপস্থাপন করতে পারেন। ইউনিয়ন পরিষদের কাছেই এ বিচারসেবা থাকায় মানুষের সময় ও অর্থ-দু’টিই সাশ্রয় হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়