নিউজ ডেস্ক
৯ ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এই দিবস টি সারা বিশ্বে যথাযথ মর্যদায় পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলায় এই দিবস টি যথাযথ ভাবে পালন করা হয়।
গতকাল ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম -২ এর সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন বাঁশখালী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা ওড়ানোর মাধ্যমে দিবসের শুভ উদ্বোধন হয়।
অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা /কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক / শিক্ষিকাবৃন্দ, বি এন সি সি,রোবার স্কাউট এর গাইড বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র /ছাত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ জামশেদুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁশখালী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জসিম উদ্দিন উপসহকারী পরিচালক দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম -২, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ওমর সানী আকন, সহকারী কমিশনার ভূমি বাঁশখালী, জনাব মো: খালেদ সাইফুল্লাহ্ অফিসার ইনচার্জ বাঁশখালী, জনাব শ্যামল চন্দ্র সরকার উপজেলা কৃষি কর্মকর্তা বাঁশখালী, জনাব কুহেলিকা সরকার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জনাব এয়ার মোহাম্মদ উপজেলা একাডেমিক সুপারভাইজার বাঁশখালী।
অন্যন্যের মধ্যে উপস্থিত বাঁশাখালী উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা/ কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুুল / কলেজের শিক্ষক / শিক্ষিকাবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও উপজেলা দুর্নীতী প্রতিরোধ কমিটি বাঁশখালীর সন্মানীত সদস্য জনাব সুপর্না সর্মিলা জান্নাত,জনাব ইন্জিনিয়ার ইফতেখার উদ্দিন আহমদ ও জনাব মামুমুর রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু অসিত সেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল, বাঁশখালী প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক জনাব সিব্বির আহমদ রানা, প্রধান শিক্ষক আলী আশরাফ খান, সফকত হোসেন চাটগামী, আবু নোমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।

দৈনিক চট্টগ্রামপোস্ট