ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান ছবির ক্যাপশন: পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান,
ad728
ফারুকুর রহমান বিনজু,পটিয়া চট্টগ্রাম -প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডে বহুল আলোচিত ৫বছর বয়সী শিশু জায়হান হত্যা মামলার প্রধান আসামি সাদিয়া সুলতানা নিহাকে (১৯)তিন দিনের রিমান্ড শেষ করেন পটিয়া থানার পুলিশ। 
গতকাল মঙ্গলবার ৩০শে জুন পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ধারায় নিহা স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন।রিমান্ডে জিজ্ঞেসাবাদে হত্যাকান্ডের পরিকল্পনা,অপহরণের নাঠক এবং মুক্তি পণ আদায়ের উদ্দেশ্য ছিল পুরোটাই সাজানো।তার জবানবন্দিতে পুরো ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা থেকে বিরত আছে পুলিশ প্রশাসন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,মামলাটির ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক,প্রতিটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে, ফলে গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।প্রধান আসামি আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন।হত্যাকান্ডে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করা হবে।আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। 
জায়হান হত্যাকান্ডে পুরো চট্টগ্রামে ব্যথিতময় করে তুলেছে।এখনো উক্ত ওয়ার্ডে মা বাবা স্বজনদের আহাজারিব কান্নার শব্দ শুনা যায়।শোকের মাতমে পুরো সমাজে নীরব নিস্তব্দ বিরজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের