ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৩৪৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
কর্ণফুলীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৩৪৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১১ ছবির ক্যাপশন: কর্ণফুলীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৩৪৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১১
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে উপজেলার কর্ণফুলী আবদুল জলিল কলেজ কেন্দ্রে মোট ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৩ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ১১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩ জন ছাত্র ও ৮ জন ছাত্রী।কেন্দ্রে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ১১৪ জন এবং ছাত্রী ২৩০ জন।

কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম জানান,পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড