ঢাকা | বঙ্গাব্দ

নগরফুলের ১১তম মৌসুমের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2025 ইং
নগরফুলের ১১তম মৌসুমের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত ছবির ক্যাপশন: শীতবস্ত্র বিতরণ
ad728
রেজাউল মোস্তফা, চট্টগ্রাম। 

দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং শীতের কষ্ট লাঘব করতে চট্টগ্রামের অন্যতম সামাজিক সংগঠন নগরফুল এর  “শীত আসবে, শিশু হাসবে - উষ্ণতার পরশে” স্লোগান-কে সামনে রেখে ১১তম শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আজ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিআরবি রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালের মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।ইসরাত জাহান সম্পা ও রেহেনা পারভীন তুলি'র যৌথ সঞ্চালনায় নগরফুল সভাপতি মোহাইমানুর রহমান মাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানের সংহতি প্রকাশ করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বায়েজিদ সুমন।তিনি প্রতীকীভাবে কিছু শিশুর হাতে কম্বল তুলে দিয়ে এ বছরের জাতীয় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।এছাড়া উপস্থিত ছিলেন লায়ন্স জেলা সাবেক গভর্নর ও নগরফুল উপদেষ্টা লায়ন মোস্তাক হোসাইন, লায়ন্স জেলা জয়েন্ট ট্রেজারার লায়ন মাইনুদ্দিন জিল্লাল, বিজেএমই পরিচালক সাইফুল্লাহ মনসুর, সমাজসেবী শাহিন শিরিন,নজরুল আজাদসহ নগরফুলের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্বেচ্ছাসেবক এবং সহযোগী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।অতিথির বক্তব্যে বলেন,নগরফুল বহু বছর ধরে মানবিক কাজের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু একটি দায়িত্বই নয়।বরং এটি এক ধরনের মানবিক কর্তব্য।নগরফুল চেয়ারম্যান বায়েজিদ সুমন বলেন, জাতির ভবিষ্যৎ শিশুদের জন্য শীতের কষ্ট যেন বাধা হয়ে না দাঁড়ায় - এই লক্ষ্যেই আমরা এক দশকেরও বেশি সময় ধরে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা চাই প্রতিটি শিশুর মুখে হাসি ফুটুক। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও অংশগ্রহণেই এই কাজ সম্ভব হয়েছে।এরপর সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন