ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে বাগীশিক জোয়ারা ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও গীতা স্কুল উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
চন্দনাইশে বাগীশিক জোয়ারা ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও গীতা স্কুল উদ্বোধন ছবির ক্যাপশন: চন্দনাইশে বাগীশিক জোয়ারা ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও গীতা স্কুল উদ্বোধন
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

 দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে ​গত ৩ জুলাই শুক্রবার, বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের আওতাধীন জোয়ারা ইউনিয়ন সংসদের ত্রিবার্ষিক সম্মেলন ও শুভ অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি হিসেবে শ্রী নিউটন দে এবং সাধারণ সম্পাদক হিসেবে শ্রী কাঞ্চন দে-কে মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। সম্মেলন শেষে জোয়ারা দীঘির পাড়স্থ সার্বজনীন শ্রী শ্রী জোড়া মায়ের মন্দির গীতা শিক্ষালয়ের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা সংসদের উপদেষ্টা ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী রঞ্জন দে। এতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ শ্রী শ্রী অজপানন্দ ব্রহ্মচারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী সুজন মজুমদার। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং গুণীজনরা অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। ​বক্তারা বলেন, "সনাতনী সমাজের নৈতিক অবক্ষয় রোধে গীতা ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। বাগীশিকের এই মহতী কার্যক্রম প্রশংসার দাবিদার। সনাতনী সমাজের প্রতিটি শিক্ষিত তরুণ-তরুণীকে বাগীশিকে যুক্ত হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানাই।"

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট