ঢাকা | বঙ্গাব্দ

আমিলাইষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি মনোনীত গিয়াস উদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
আমিলাইষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি মনোনীত গিয়াস উদ্দিন ছবির ক্যাপশন: আমিলাইষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি মনোনীত গিয়াস উদ্দিন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
সাতকানিয়া উপজেলার আমিলাইষ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন।

কর্মজীবনে তিনি চট্টগ্রাম ইপিজেডে শ্রীলঙ্কান মালিকানাধীন হাইদ্রামানী গ্রুপ (ক্যানপার্ক–রিসেন্সি)-তে দীর্ঘ ১০ বছর ধরে কর্মরত আছেন।

তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিটের আজীবন সদস্য। এছাড়া চিটাগং ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি, সাতকানিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, পশ্চিম ডলু ফুটবল একাডেমী এবং চকবাজার ব্লাড ডোনারস ক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির সাবেক সভাপতি, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পাবলিক রিলেশন সমন্বয়ক, ইখওয়ানুল মুসলিমীন (সামাজিক সংগঠন)-এর সাংগঠনিক সম্পাদক এবং শাহ পারওয়াল এবতেদায়ী মাদ্রাসা এডহক কমিটির সদস্য হিসেবেও যুক্ত আছেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি জ্ঞানচর্চা ও সময়োপযোগী দক্ষতা অর্জনে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি পরিচালনা কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স