নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
লায়ন্স ক্লাব অব চিটাগং-এর ২০২৬-২০২৭ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর, সার্ভিস অ্যাক্টিভিটিজ এবং রেগুলার মিটিং শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সিনিয়রস্ ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন এবং সঞ্চালনায় ছিলেন সদ্য প্রাক্তন ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা। পর্বের শেষাংশে লায়নিজমের চিরাচরিত প্রথা অনুযায়ী গং ও গ্যাভেল হস্তান্তরের মাধ্যমে সদ্য প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুবের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করেন।
দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি লায়ন ডাঃ ফাহিম হাসান রেজা এবং অ্যাসোসিয়েট ক্লাব সেক্রেটারি লায়ন মর্জিনা আক্তার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিডিজি ফোরামের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত লায়ন এম এ মালেক এমজেএফ, পিডিজি ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস এমজেএফ, পিডিজি লায়ন মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু পিএমজেএফ, পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ, লায়ন তপন কান্তি দত্ত, লায়ন নুরুল আলম এমজেএফ, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন মনিরুল কবির, লিও অ্যাডভাইজর লায়ন নিশাত ইমরান এমজেএফ, এলসিআইএফ চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন এম সোহেল খান এমজেএফ, লায়ন মোহাম্মদ ইমরান, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন ওয়াহিদ মালেক, লায়ন মোঃ আকতার হোসেন এবং লায়ন সারাহ তানভি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি লায়ন মোহাম্মদ ইসমাইল চৌধুরী, লায়ন সিলবাস্টার বার্নাডেট, লায়ন এস কে পালিত, লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন বাবুল কান্তি লালা, ক্লাব জয়েন্ট সেক্রেটারি লায়ন লিটন কান্তি দত্ত, ক্লাব ট্রেজারার লায়ন মানস বড়ুয়া, লায়ন রোকেয়া জামান, লায়ন ডাঃ অশোক, লায়ন রৌশন জাহান, লায়ন হাজী এনামুল হক, লায়ন এস্কান্দার, লায়ন মাসুদ এবং লায়ন নুর আক্তার জাহানসহ ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের অংশ হিসেবে সার্ভিস অ্যাক্টিভিটিজের আওতায় সিএলএফ-এর ভাইস চেয়ারম্যান পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ-এর নিকট প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের চক্ষু পরীক্ষা ও চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব।
শেষে ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লায়ন্স ক্লাব অব চিটাগং-এর রেগুলার মিটিং অনুষ্ঠিত হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
দৈনিক চট্টগ্রামপোস্ট