ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় সাংবাদিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন "দেয়াং"

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 14, 2025 ইং
আনোয়ারায় সাংবাদিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন "দেয়াং" ছবির ক্যাপশন: "দেয়াং"
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে পেশাদার সাংবাদিকদের আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে "দেয়াং দল"। খেলায় ২-১ গোলে হেরে রানারআপ হয় সাঙ্গু দল।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ০৮টায় উপজেলার বটতলী টার্ফে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।   

উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলার নির্ধারিত সময় কোনো দল গোলের দেখা না পাওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেও গোল শূন্য থাকায় টাইব্রেকার দেওয়ার সিদ্ধান্ত হয়। যেখানে ২-১ গোলে দেয়াং দল জয় লাভ করে।

খেলা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী। 

এসময় বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট প্রধান মো. তৌহিদুল আলম, এনসিসি ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপক এস এম মইনুদ্দিন আজাদ, চারপীর আউলিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হান্নান, বটতলী শাহ মোহসেন আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলামসহ অংশগ্রহণকৃত দলগুলোর টিম ম্যানেজার এবং খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে একটি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে দেয়াং, সাঙ্গু, ইছামতি ও টানেল দল প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা