ঢাকা | বঙ্গাব্দ

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে বাঁশখালীতে চেক বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2025 ইং
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে বাঁশখালীতে চেক বিতরণ ছবির ক্যাপশন: বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে বাঁশখালীতে চেক বিতরণ
ad728
নিউজ ডেস্ক 

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহার মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।

সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া।

অনুষ্ঠানে আশীর্বাদ প্রদান করেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি দেন শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর ভদন্ত দেবমিত্র মহাস্থবির, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ও মো. মহসিন, অ্যাডভোকেট শওকত ওসমান, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম বাহাদুর আলম হিরণ, বিএনপি নেতা মোহাম্মদ সাঈদ হোসেন চৌধুরী আরফাত, ইউপি সদস্য মিজানুর রহমানসহ বৌদ্ধ ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মতবিনিময় সভা শেষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বাঁশখালী উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন