ঢাকা | বঙ্গাব্দ

অভিযোগের পাহাড়ে ওসি শরীফ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হচ্ছে আইনি পদক্ষেপ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
অভিযোগের পাহাড়ে ওসি শরীফ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হচ্ছে আইনি পদক্ষেপ ছবির ক্যাপশন: অভিযোগের পাহাড়ে ওসি শরীফ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হচ্ছে আইনি পদক্ষেপ
ad728
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা থেকে সম্প্রতি ক্লোজড হওয়া এবং কর্ণফুলী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পাঠানো আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে ওসি মুহাম্মদ শরীফের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ আর্থিক লেনদেন, জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলের মতো গুরুতর অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

এ প্রেক্ষাপটে অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে চিঠির অনুলিপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

এদিকে, মন্ত্রণালয়ের নির্দেশনার পর সদরঘাট থানায় যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় ওসি মুহাম্মদ শরীফকে সিএমপির লাইনওয়ারে ক্লোজড করা হয়েছে।

জানা যায়, গত ১৮ জুন সিএমপির এস্টেট অ্যান্ড বিল্ডিং শাখার পরিদর্শক মুহাম্মদ শরীফকে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছিল। এর আগে তিনি সিটিএসবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কর্ণফুলী থানায় দায়িত্ব পালন করেন।

এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ আর্থিক লেনদেন, জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে ওসি মুহাম্মদ শরীফের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে জানান, ১০ মিনিট পর কথা বলবেন। তবে এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট