ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে টানা মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে মুহাম্মদ মামুনুর রশিদ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
কর্ণফুলীতে টানা মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে মুহাম্মদ মামুনুর রশিদ ছবির ক্যাপশন: কর্ণফুলীতে টানা মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে মুহাম্মদ মামুনুর রশিদ
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে কয়েকদিনের টানা মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন এলাকার নালা-নর্দমা ও ড্রেনে ময়লা-আবর্জনা জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেন শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ মামুনুর রশিদ।

জিয়া তরুণ সংঘের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর শিকলবাহা মাস্টারহাট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ নর্দমা ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। এ সময় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের ফলে পানি চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং বিভিন্ন স্থানের জলাবদ্ধতা কমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুহাম্মদ মামুনুর রশিদ দীর্ঘ ১৬ বছর সাধারণ সম্পাদক এবং গত ২২ বছর ধরে স্থানীয় একটি সামাজিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক এবং মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে জিয়া তরুণ সংঘের মানিক, রাকিব, সোহেল, শাহেদ, জাহেদ, নয়ন, টিপুসহ সংগঠনের অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নালা-নর্দমা অপরিষ্কার থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছিল। স্বেচ্ছাশ্রমে পরিচালিত এ উদ্যোগে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে মুহাম্মদ মামুনুর রশিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। জনগণের দুর্ভোগ লাঘবে জনপ্রতিনিধি হওয়ার আগেই সামাজিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নিয়েছি। শিকলবাহা ইউনিয়নের মানুষের যেকোনো সংকটে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করব।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এড়াতে নিয়মিত ড্রেন ও নালা পরিষ্কার রাখা এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর