নিউজ ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা হুমায়ূন কবির ও মা
হাসি বেগমকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সালের বাবা হুমায়ূন কবির ও মা মোছা. হাসি বেগমকে আটক করা হয়। পরে তাদের মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ফয়সালের শ্যালকের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ডোবা থেকে হাদিকে গুলিতে ব্যবহৃত অস্ত্রসহ তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

দৈনিক চট্টগ্রামপোস্ট